মাধবপুরে এসএম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

মাধবপুরে এসএম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০৩:২৬:১৬ অপরাহ্ন

মাধবপুরে এসএম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সকল  মাধ্যমিক ও  দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসএম ফয়সল  শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে।  শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সায়হাম কটন মিলের মাল্টিপারপাস  হলরুমে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় ও মাদ্রাসার  ৬ষ্ঠ শ্রেনি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধা তালিকা অর্জনকারী ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী দরিদ্র  শিক্ষার্থীদের মধ্যে আর্থিক প্রণোদনা দেওয়া হয়।  

দেশের অন্যতম পরিবেশ বান্ধব বৃহৎ সায়হাম শিল্প কারখানার চেয়ারম্যান শিল্পপতি সৈয়দ মোঃ,ফয়সলের উদ্যোগে গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী  গরীব   শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির লক্ষে  মেধা ও  শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।এর ধারাবাহিতায় শনিবার বেলা ১১ টায় নোয়াপাড়া সায়হাম মাল্টিপারপাস হলরুমে এসএম ফয়সল শিক্ষাবৃত্তি ২০২৫ অনুষ্টিত হয়। মাধবপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে শিক্ষা  বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃফয়সল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল।

শিক্ষার্থীদের উদ্দেশে এসএম ফয়সল মেধাবৃত্তির স্বপ্নদ্রষ্টা সৈয়দ মোঃ,ফয়সল বলেন,আধুনিক বিশ্বায়নের যুগে এখন মেধা ও কর্মের প্রতিযোগীতা হচ্ছে।বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে ঠিকে থাকতে হলে মানসম্পন্ন লেখাপড়া করতে হবে।কোন মেধাবি ও দরিদ্র ছেলেমেয়ে যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেদিকে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।আমরা চাই বর্তমান প্রজম্নের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।অসৎসঙ্গ ও মাদক থেকে দুরে থাকতে হবে।মাদকে জীবন ধ্বংস করে দেয়।মাদক জাতির শত্রু।সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি খেলাধুলার সামগ্রী প্রদানের ঘোষণা দেন।তিনি আরো বলেন,জনগণের সম্পদ লুঠ করা যাবেনা।দূর্নীতি চাঁদাবাজিকে বয়কট করতে হবে।।   উল্লেখ্য আজ ৯টি শিক্ষা প্রতিষ্ঠান কে ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।উপজেলার ৩২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কে সর্বমোট ৩২ লক্ষ টাকা প্রদান করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার