দুই বাংলাদেশিকে বি জি বি র কাছে হস্তান্তর করল বি এস এফ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দুই বাংলাদেশিকে বি জি বি র কাছে হস্তান্তর করল বি এস এফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০৫:৪২:৪৭ অপরাহ্ন

দুই বাংলাদেশিকে বি জি বি র কাছে হস্তান্তর করল বি এস এফ

সংগৃহিত


অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আল আমিন হোসেন (৩৮) ও সুমন হোসেনকে (২১) হস্তান্তর করা হয়।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিএসএফের ভারত হিলি ক্যাম্প কমান্ডার সৌরভ কুমার বিজিবির বাংলাদেশ হিলি ক্যাম্প কমান্ডার অসিম কুমারের কাছে দুই বাংলাদেশীকে হস্তান্তর করেন।

আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের ইব্রাহিম দুলালে ছেলে ও সুমন হোসেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মিশন রোডের শহিদুল ইসলামের ছেলে। তাদের দুইজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি।

আল আমিন দেড় বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ও সুমন গত বৃহস্পতিবার দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভরাতে প্রবেশ করেছিল। গতকাল শুক্রবার দুপুরে ভারতের বালুরঘাট এলাকা থেকে তাদের আটক করেছিল বিএসএফ।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী