অভিষেকেই ৬১ বছরের পুরোনো রেকর্ড ভা ঙ লে ন প্রিটোরিয়াস
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

অভিষেকেই ৬১ বছরের পুরোনো রেকর্ড ভা ঙ লে ন প্রিটোরিয়াস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ১১:২৬:৪৯ অপরাহ্ন

অভিষেকেই ৬১ বছরের পুরোনো রেকর্ড ভা ঙ লে ন প্রিটোরিয়াস

ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই দারুণ এক কীর্তি গড়লেন লুয়ান ড্রে প্রিটোরিয়াস। সাদা পোশাকে খেলতে নেমেই রঙিন শুরু এই প্রোটিয়া ব্যাটারের। দুর্দান্ত সেঞ্চুরিতে ৬১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি।

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর দিন ১১২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন প্রিটোরিয়াস। ১৯ বছর ৯৩ দিন বয়সে মাইলফলকটি ছুঁয়েছেন তিনি। তার চেয়ে কম বয়সে প্রোটিয়াদের হয়ে আর কেউই টেস্টে সেঞ্চুরি করতে পারেনি। তাই দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিনিই।

এতদিন রেকর্ডটি ছিল দেশটির কিংবদন্তি ব্যাটার গ্রায়েম পোলকের দখলে। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে। সেটি ছিল তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট।

টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার সপ্তম ক্রিকেটার প্রিটোরিয়াস। তার আগে সবশেষ এই স্বাদ পেয়েছিলেন স্টিফেন কুক, ২০১৬ সালে সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে।

আউট হওয়ার আগে সবমিলিয়ে প্রিটোরিয়াসের ব্যাট থেকে এসেছে ১৫৩ রান। ১৫৭ বলে দেড়শ ছুঁয়ে আরেকটি রেকর্ড গড়েন তিনি। টেস্টে সবচেয়ে কম বয়সে দেড়শ ছোঁয়া ইনিংসের কীর্তি এখন তার।

এই রেকর্ডটা ছিল এতদিন পাকিস্তানের গ্রেট জাভেদ মিয়াঁদাদের। ১৯৭৬ সালে টেস্ট অভিষেকে তিনি ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন নিউ জিল্যান্ডের বিপক্ষে লাহোরে (১৯ বছর ১১৯ দিন)।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী