নবীগঞ্জে পুলিশের ওপর হা*মলার ঘটনায় আ*টক ৮
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে পুলিশের ওপর হা*মলার ঘটনায় আ*টক ৮

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০১:৫০:৫৬ অপরাহ্ন

নবীগঞ্জে পুলিশের ওপর হা*মলার ঘটনায় আ*টক ৮


হবিগঞ্জের নবীগঞ্জে আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, সরকারি যানবাহন ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে। অভিযানে আটক করা হয়েছে ৮ জনকে। রবিবার (২৯ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়। 

পুলিশ জানায়, শনিবার (২৮ জুন) ভোররাতে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামে এজহারভুক্ত আসামি নজর উদ্দিনকে (৪০) গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান। এসময় মসজিদের মাইকে গ্রামে ‘ডাকাত প্রবেশের’ ঘোষণা দিয়ে গুজব ছড়ানো হয়। মাইকিং শুনে গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং আসামী নজর উদ্দিনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। 

গ্রামবাসীর হামলায় পুলিশ কনস্টেবল শাহ ইমরান (২৭), মোজাম্মেল হক (২৫) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন। তাদেরকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

হামলার সময় দুর্বৃত্তরা পুলিশের একটি ভ্যানগাড়ি এবং দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আতিকুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার পরদিন রবিবার দুপুরে জনতার বাজার এলাকা ও আশপাশে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে ১৩ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। আর ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- দক্ষিণ গজনাইপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩১), পিরোজপুর গ্রামের নাজির মিয়ার ছেলে রোজেল মিয়া (২৫), দেওপাড়া গ্রামের সালেক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (২২), রামলোহ গ্রামের জয়নাল মিয়ার ছেলে সোহেল আহমেদ (২৩), পানিউমদা গ্রামের মৃত তাজুল মিয়ার ছেলে আল আমিন (৬৬), শতক গ্রামের মৃত বশির মিয়ার ছেলে মো. সাদেক মিয়া (৪২), দেওপাড়া গ্রামের মৃত প্রদীপ দত্তের ছেলে পংকজ দত্ত (৪৩) ও রামলোহ গ্রামের মোহাম্মদ জুবেদ মিয়ার ছেলে আবির আহমেদ জয় (১৯)।

বানিয়াচং সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ জানান, অভিযানে সেনাবাহিনীর একটি দল র‌্যাব ও পুলিশকে সহায়তা করেছে। আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এতে আমাদের তিন সদস্য আহত হয়েছেন, সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার পশুর হাট সরানোকে কেন্দ্র করে ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাধা দেওয়ায় একটি মামলায় ৩৪ জনকে আসামি করা হয়। নজর উদ্দিন সেই মামলার অন্যতম আসামি ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার