মুরাদনগরে চাঞ্চল্যকর ধ র্ষ ণ-নি র্যা ত ন মা ম লা য় রি মা ন্ডে ৪
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

মুরাদনগরে চাঞ্চল্যকর ধ র্ষ ণ-নি র্যা ত ন মা ম লা য় রি মা ন্ডে ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৩:৩৭:২৪ অপরাহ্ন

মুরাদনগরে চাঞ্চল্যকর ধ র্ষ ণ-নি র্যা ত ন মা ম লা য় রি মা ন্ডে ৪

ছবি : সংগৃহীত


কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নির্যাতন এবং ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি ও নির্যাতনের মামলায় গ্রেফতার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলি আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ।অপরদিকে, ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলী এখনও পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেসময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরের ওপর নির্যাতন চালায়। ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশ। পরে তাদের পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয় ধর্ষণ মামলার আসামি ফজর আলীকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী