বিশ্বসেরা আম্পায়ার টা*ফেল এবার বাংলাদেশ ক্রিকেটে
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ PM

বিশ্বসেরা আম্পায়ার টা*ফেল এবার বাংলাদেশ ক্রিকেটে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৫:০৫:৩২ PM

বিশ্বসেরা আম্পায়ার টা*ফেল এবার বাংলাদেশ ক্রিকেটে

ছবি : ফাইল ফটো


বাংলাদেশের আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধিতে বড় এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারদের প্রশিক্ষণ ও মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার সাইমন টাফেলকে নিয়োগ দিয়েছে বোর্ড।

অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার তিন বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আম্পায়ারদের শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম—‘আম্পায়ার্স এডুকেশন প্রোগ্রাম’—এর নেতৃত্বে থাকবেন তিনি।

সাইমন টাফেল ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন। পরে কাজ করেছেন আইসিসির আম্পায়ারস ম্যানেজার হিসেবেও। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ দক্ষতা এবার কাজে লাগবে বাংলাদেশ ক্রিকেটে।

বিসিবি জানিয়েছে, শুধু টাফেলই নন, তার নেতৃত্বে একটি প্রশিক্ষক দল বাংলাদেশে আসবে। এই দলের তত্ত্বাবধানে দেশে গড়ে তোলা হবে ১৫ থেকে ২০ জন স্থানীয় আম্পায়ার ট্রেইনার, যারা ভবিষ্যতে দেশজুড়ে আম্পায়ারদের নিয়মিত প্রশিক্ষণ দিতে পারবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক