বাস ও পিকআপের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বাস ও পিকআপের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৫:২৩:০৭ অপরাহ্ন

বাস ও পিকআপের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ১

ছবি:নিজস্ব


মাধবপুর উপজেলার বেজুড়ায় যাত্রীবাহী বাস  কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক  লিটন মিয়া (৪১) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩ টার সময় ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী  বাস ও কাঁঠালবাহী  পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলেই নিহত হন।লিটন মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পশ্চিস জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)শুভ রঞ্জন চাকমা জানান, টিআর পরিহনের একটি যাত্রবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৩৪) ও সিলেটগামী একটি কাঁঠালবাহী পিকআপ ভ্যান এর মধ্যে  (ঢাকা মেট্রো ন ১৯-৭৩২৪) ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি শুভ রঞ্জন চাকমা।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার