আমি ছাড়া কে আছে আমার : সুনেরাহ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

আমি ছাড়া কে আছে আমার : সুনেরাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৯:৩৯:৫৪ অপরাহ্ন

আমি ছাড়া কে আছে আমার : সুনেরাহ

ছবি : সংগৃহীত


মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়।

সম্প্রতি তার একটি পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে, যেখানে সুনেরাহ নিজের একাকীত্ব এবং আত্মপ্রেমের এক গভীর বার্তা তুলে ধরেছেন।

সুনেরাহ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জানা অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া। কিছুটা সুখ, কিছুটা ব্যথা।’ তার এই কথাগুলো যেন জীবনের চড়াই-উতরাই এবং এর মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক ইঙ্গিত দেয় বলে নেটিজেনরা মনে করছেন।

পোস্টের পরের অংশে সুনেরাহ আরও লেখেন, ‘সব ভুলে না ভুলে দিন শেষে ভেবে যাই শুধু নিজেরই কথা। আমি ছাড়া কে আছে আমার? থাকবেই বা কে? তাই ভালোবেসে যাই আমি আমারই আমাকে।’

অনেকেই তার এই সাহসী এবং আত্ম-সচেতনতামূলক বার্তার প্রশংসা করছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘এভাবে ক্যাপশন দিলে তো কবি হয়ে যাবেন।’ আরেকজনের কথায়, ‘কথাটা একবারে মনের মতো বলেছেন।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী