সবার সম্মিলিত প্রচেষ্ঠায় সমাজকে বদলে দেয়া সম্ভব: মো. শাহজাহান আলী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সবার সম্মিলিত প্রচেষ্ঠায় সমাজকে বদলে দেয়া সম্ভব: মো. শাহজাহান আলী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ১১:০২:২৬ অপরাহ্ন

সবার সম্মিলিত প্রচেষ্ঠায় সমাজকে বদলে দেয়া সম্ভব: মো. শাহজাহান আলী

ছবি: নিজস্ব


‘টাকায় মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের হাজারী কমিউনিটি সেন্টারে অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে নবীগঞ্জ উপজেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এহসানুল হাদী রুম্মানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ জেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ শামছুর রহমান, উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হোসাইন আহমদ, নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাইদুল হক চৌধুরী. পৌর জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সোহেল আহমদ, নায়েবে আমীর মাওলানা এমদাদুল হক, সেক্রেটারী আব্দুল মান্নানসহ আরোও অনেকেই।

সভায়- হবিগঞ্জ জেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ শামছুর রহমান নবীগঞ্জ উপজেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটিতে এহসানুল হাদী রুম্মানকে সভাপতি ও আব্দুল কাইয়ুম সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান আলী বলেন- ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আগামীতে সফল সৎ ব্যবসায়ী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় সমাজকে বদলে দেয়া সম্ভব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার