আখাউড়ায় অশোভন আচরণে মা দ কা স ক্ত যুবকের ১ মাসের কা রা দ ণ্ড
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

আখাউড়ায় অশোভন আচরণে মা দ কা স ক্ত যুবকের ১ মাসের কা রা দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৩:৩৪:২৩ অপরাহ্ন

আখাউড়ায় অশোভন আচরণে মা দ কা স ক্ত যুবকের ১ মাসের কা রা দ ণ্ড

সংগৃহিত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে মাদক সেবনের পর অশালীন আচরণে এলাকায় শান্তি বিনষ্ট করার অপরাধে এক যুবককে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম এরশাদ মিয়া। তিনি পৌরশহরের মসজিদপাড়া গ্রামের মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে পৌরশহরের মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে এই শাস্তি প্রদান করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। এ সময় আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত যুবক পৌরশহরের মসজিদপাড়া এলাকার চিহ্নিত মাদকাসক্ত। মঙ্গলবার সকালে তিনি প্রকাশ্যে মাদক সেবন করেন। এ সময় তার অশালীন আচরণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ঘটনাটি প্রশাসনকে জানায়। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের একটি টহলদল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত এরশাদকে এলাকায় শান্তি বিনষ্ট করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় মাদকসেবী এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময়, অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী