বি এন পি নেতাকে ফিল্মি স্টাইলে গু লি করে হ ত্যা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বি এন পি নেতাকে ফিল্মি স্টাইলে গু লি করে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৫:৪৯:৫২ অপরাহ্ন

বি এন পি নেতাকে ফিল্মি স্টাইলে গু লি করে হ ত্যা

ফাইল ফটো


ঢাকার দোহারে হারুন অর রশীদ নামে বিএনপির এক নেতাকে ফিল্মি স্টাইলে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৬টা ১০ মিনিটে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মত পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটছিলেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন মাস্টার। হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও চার রাউন্ড গুলি করে চলে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত তারিন তাকে মৃত ঘোষণা করেন। 

খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে তার সহকর্মী ও রাজনৈতিক নেতারা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত তারিন জানান, হারুন মাস্টারের শরীরে প্রায় চার রাউন্ড গুলির চিহ্ন দেখা যায়। একটি গুলি মাথা ভেদ করে গাল দিয়ে বের হয়েছে।

হারুন মাস্টার ১৭ দিন পরে অবসরে যাওয়ার কথা ছিল। স্থানীয় মো. ওয়াসিম জানান, তিনি একটি ফোনে কল পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখতে পান হারুন মাস্টারের নিথর দেহ পরে আছে। এর পর তিনি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বিষয়টি অবগত করেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জানান, আমরা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিক সুরতহাল করে তার শরীরে চারটি গুলি ও ৫/৬ টি ধারালো অস্ত্রের কোপ পেয়েছি। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী