শান্তিগঞ্জে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ PM

শান্তিগঞ্জে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০৭:৪৮:৫২ AM

শান্তিগঞ্জে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

৩ দিনব্যাপি খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) সুনামগঞ্জ কার্যালয়ের আয়োজনে ৩ দিনব্যাপি খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৩ দিনব্যাপি অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সমাপনীতে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান।

প্রশিক্ষণটি বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান মো. মুশফিকুছ সালেহীন এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়। শান্তিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুবায়ের আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বক্তব্য দেন৷

প্রশিক্ষণে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী, ইমাম, কৃষাণ ও কৃষাণীগনসহ দুই গ্রুপে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জনগনের পুষ্টিস্তর উন্নয়নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সঠিক জীবনাচার গঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে