মাধবপুরে বিপুল পরিমাণ ই য়া বা ও গাঁ জা সহ গ্রেফতার ৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ ই য়া বা ও গাঁ জা সহ গ্রেফতার ৪

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০৪:০৬:৪১ অপরাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ ই য়া বা ও গাঁ জা সহ গ্রেফতার ৪

ছবি : ফাইল ফটো


হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার(৩ জুন) দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা ও এসআই নাজমুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর পল্লী বিদ্যুৎ অফিসের নিকট ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেন।

ধৃত আসামিরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আ: রসিদ এর পুত্র মোস্তফা মিয়া (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিন এর পুত্র বোরহান উদ্দিন (২০) ও বাহার উদ্দিন (২৫)। মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মাধবপুর উপজেলার ০৩ নং বহরা ইউনিয়ন দেওগাও গ্রাম অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ শাফিয়া খাতুন (৩১) নামে এক নারীকে আটক করেন। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের নিমাই টিলা গ্রামের মামুন মিয়ার স্ত্রী। মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার সত্যতা নিশ্চিত করে জানান ধৃত মাদক ব্যাবসায়ীকে মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই বিজয় এর নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার