মাধবপুরে নার্সারিতে অ ভি যা ন চালিয়ে ধ্বং*স করা হলো নিষিদ্ধ গাছের চারা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মাধবপুরে নার্সারিতে অ ভি যা ন চালিয়ে ধ্বং*স করা হলো নিষিদ্ধ গাছের চারা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০৪:৩০:১৯ অপরাহ্ন

মাধবপুরে নার্সারিতে অ ভি যা ন চালিয়ে ধ্বং*স করা হলো নিষিদ্ধ গাছের চারা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে দুটি নার্সারিতে অভিযান চালিয়ে ১৪ হাজার ২ শ নিষিদ্ধ গাছের চারা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকার স্বপন দেবনাথ এর মালিকানাধীন পরশ হার্টিকালচারের সাড়ে চার হাজার আকাশমণি গাছের চারা ও রামু দেবনাথ এর নার্সারির ৯ হাজার আকাশমণি গাছের চারা ও  ৭ শ ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ফকির, উপসহকারী কৃষি অফিসার মোহন লাল নন্দী ও তাপস চন্দ্র দেব অভিযান পরিচালনায় সহায়তা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, এই গাছগুলো প্রচুর পরিমাণে পানি শোষণ করে এবং মাটির রস শোষণ করে নেয়। যার ফলে মাটির উর্বরতা কমে যায় এবং অন্যান্য গাছপালা জন্মাতে সমস্যা হয়। তাই সরকার এসব গাছ নিষিদ্ধ ঘোষণা করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার