ভাইকে শেষবারের মতো ফোন করে বি ষ পা ন, তারপর...
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ভাইকে শেষবারের মতো ফোন করে বি ষ পা ন, তারপর...

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৬:১১:১৩ অপরাহ্ন

ভাইকে শেষবারের মতো ফোন করে বি ষ পা ন, তারপর...

সংগৃহিত


আজমিরীগঞ্জে বিষপানে আকছার মিয়া(৩৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৩টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও নিহতের পরিবারের লোকজন জানান, নিহত আকছার টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সকালে বের হতেন টমটম নিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরতেন। রাতে নিজের গাড়ির গ্যারেজে ঘুমাতেন এভাবেই তার দিন পার হত।

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার গাড়ি নিয়ে বের হন আকছার এবং বিকেলের দিকে গাড়ি নিয়ে বাড়ি ফেরেন। রাতে খাওয়া দাওয়া করে বাড়ির অদূরে  নিজের টমটম গ্যারেজে ঘুমাতে যান তিনি।

আকছার মিয়ার বড় ভাই মো: মদরিছ মিয়া বলেন, রাত ১টার দিকে আকছার আমার ফোনে কল দিয়ে বলেন আমি বিষ খেয়েছি তোমরা আসো। তৎক্ষণিক তার কাছে যাই আমরা এবং তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  প্রাথমিক চিকিৎসা শেষে  হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই তাকে। পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকছার।

নিহত আকছার মিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার