ফুটবল খেলতে গিয়ে ব জ্র পা তে স্কুলছাত্রের মৃ*ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ফুটবল খেলতে গিয়ে ব জ্র পা তে স্কুলছাত্রের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৭:৪৪:৪৪ অপরাহ্ন

ফুটবল খেলতে গিয়ে ব জ্র পা তে স্কুলছাত্রের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


যশোর সদরে ফুটবল খেলার সময়  বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে

সুলতান কামারগন্না গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মৃত সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল ছুটি থাকায় সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় সুলতান। কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে সুলতান মাঠেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ ন ম বজলুর রশিদ টুলু বলেন, ওই স্কুলছাত্রকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী