মাধবপুরে বিপুল পরিমাণ গাঁ*জাসহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁ*জাসহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৭:৫০:২২ অপরাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁ*জাসহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা  র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫ টায় র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন।

ধৃত আসামিরা হলো, ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নূরুল ইসলাম এর ছেলে মো: হান্নান (৩৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো: সেলিম মিয়ার ছেলে  মো: জামাল মিয়া (২৭)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার