টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ PM

টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৩:৪০:৪৪ PM

টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগৃহিত


শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।আজ শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ৩টা ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচে বাংলাদেশ দলে দুই পরিবর্তন এসেছে। লিটন দাসের জায়গায় এসেছেন শামীম হোসেন। আর তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদ।

শ্রীলংকা দলেও দুটি পরিবর্তন হয়েছে। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গায় জায়গায় এসেছেন দুনিত ভেল্লালাগে ও দুশমন্ত চামিরা।

এ ম্যাচ বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। কেননা প্রথম ওয়ানডেতে সুবিধাজনক অবস্থায় থাকার পরও ৭৭ রানের বড় ব্যবধানে হেরে ১-০তে পিছিয়ে রয়েছে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

শ্রীলংকা একাদশ: চারিত আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, জানিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ তিকশানা, দুশমন্ত চামিরা ও আসিতা ফার্নান্দো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক