ফাহিম হ ত্যা য় গ্রে ফ তা র হয়নি শাকিল-সোহাগ বাউফলে বি ক্ষো ভ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ফাহিম হ ত্যা য় গ্রে ফ তা র হয়নি শাকিল-সোহাগ বাউফলে বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৪:৫৬:৩৬ অপরাহ্ন

ফাহিম হ ত্যা য় গ্রে ফ তা র হয়নি শাকিল-সোহাগ বাউফলে বি ক্ষো ভ

সংগৃহিত


পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী (১৯) হত্যার চার দিন পেরিয়ে গেলেও মূল আসামি শাকিল ও সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার (০৫জুলাই) নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ মাঠে আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের সহপাঠী ও এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত ফাহিম এই কলেজের শিক্ষার্থী ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে এবং অভিযুক্ত শাকিলকে (১৮) ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের দাবি, আসামিরা এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন তার সহপাঠীরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (০১জুলাই) বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার বর্ডার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। সে সময় ফাহিমের বাবা জাকির হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। তিনি বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলেই একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই বাউফল এলাকার বাসিন্দা হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি দশমিনা উপজেলা এলাকার মধ্যে পরেছে। তাই এ বিষয়ে দশমিনা থানায় মামলা হয়েছে। দশমিনা থানাকে আমরা সকল ধরনের সহযোগিতা করছি।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলীম যমুনা টেলিভিশনকে বলেন, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। একজন আসামি গ্রেফতার আছে। মূল আসামি শাকিল ও আসামি সোহাগকে গ্রেফতারে অভিযান চলমান আছে। খুব দ্রুত তারা আইনের আওতায় চলে আসবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী