মাধবপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধ র্ষ ণ, আটক ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মাধবপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধ র্ষ ণ, আটক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৭:১৮:৩৪ অপরাহ্ন

মাধবপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধ র্ষ ণ,  আটক ১

ফাইল ছবি


মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে  ধর্ষণের অভিযোগে একই গ্রামের আনব আলির ছেলে শাহ আলম (৩৭)কে আটক করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ধর্ষক শাহ আলমকে শনিবার রাতে আটক করেছেন।

ধর্ষণের শিকার শিশুটি মালঞ্চপুর আমেনা খাতুন নুরানী মহিলা  মাদ্রাসার একজন শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার(৫ জুলাই)  দুপুরে মা বাবা বাড়িতে না থাকার সুযোগে লম্পট শাহ আলম শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়।পরে মা বাবা বাড়ি ফিরলে শিশুটি ঘটনা খুলে বলে।খবর পেয়ে শনিবার রাতেই কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে ধর্ষক শাহ আলমকে আটক করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান ধর্ষণের শিকার  শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার