চট্টগ্রামে বহু মা ম লা র পলাতক আ সা মি অবশেষে গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে বহু মা ম লা র পলাতক আ সা মি অবশেষে গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৫:৪৩:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামে বহু মা ম লা র পলাতক আ সা মি অবশেষে গ্রে প্তা র

সংগৃহিত


চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়ায় ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর হোসেন সাদ্দামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৬ জুলাই) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত নূর হোসেন ফেনী জেলার সদর থানার পশ্চিম চনুয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাম্মেল জানান, নূর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক বেচাকেনাসহ ১৬টি মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী