৪০ বছর পর দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

৪০ বছর পর দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচার

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ১৫/১০/২০২৩ ১১:৪২:২৭ পূর্বাহ্ন

৪০ বছর পর দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রথম   অস্ত্রোপচার

প্রথমবারের মতো সিজারে জন্ম নেয়া নবজাতককে নিয়ে উচ্ছ্বসিত চিকিৎসকরা


 সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪০ বছর পর প্রথম সিজারিয়ান অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৪ অক্টোবর ) দুপুরে হাসপাতালের অপারেশন থিয়েটারে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী রুমা আক্তারের প্রথম অস্ত্রোপচার করা হয়। এতে ওই প্রসূতি এক পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খান বলেন, হাসপাতালে এ প্রথম অস্ত্রোপচার হয়েছে। মা ও নবজাতক সুস্থ আছে। সিজারিয়ান অপারেশন এটা অব্যাহত থাকবে।

জানা গেছে, ১৯৮৩ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 

প্রতিষ্ঠিত হয়,১৯৯৯ সালে ৩১ শয্যা চালু হয়।

৩১ শয্যা বিশিষ্ট দোয়ারাবাজার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়। বর্তমানে ২০২৩ সালে ৫০শয্যা বিশিষ্ট ভবন উদ্বোধন হলেও ৩১শয্যার জনবল দিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। হাসপাতালটি প্রতিষ্ঠার শুরু থেকে প্রসূতি স্বাস্থ্য সেবায় জনবল সংকট থাকায় সিজারিয়ান অপারেশন চালু ছিল না। 

গাইনি ডাক্তার থাকলেও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ থাকে না। আবার অ্যানেস্থেসিয়া থাকলে গাইনি ডাক্তার থাকতেন না। সমন্বয়ের অভাবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এতদিনে অপারেশন থিয়েটার অচল পড়েছিল। 

সম্প্রতি এ সংকট সমাধান করে হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটারটি চালু করে।

সুনামগঞ্জ সিভিল সার্জনের নির্দেশে এই অপারেশন করেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট ( গাইনী ) ডা. ফাতেমা তোজ জোহরা , এনেস্থেসিয়া কনসালটেন্ট ডা. মাহফুজা রহমান চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন। 

স্থানীয়রা জানান, কোন প্রসূতি মায়ের সিজারের প্রয়োজন হলে আগে বিভাগীয় শহর সিলেট যাওয়া ছাড়া বিকল্প উপায় ছিল না। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ব্যবস্থা চালু করায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই সিজারিয়ান সেবা পাওয়া যাবে।

হাসপাতালে প্রথম অস্ত্রোপচারে জন্ম নেয়া শিশুটির বাবা আব্দুর রহিম বলেন, প্রথমে কিছুটা ভয়ে ছিলাম কারণ হাসপাতালে প্রথম সিজার এটি। সুষ্ঠুভাবে সিজার সম্পন্ন হওয়ার পর খুবই উপকৃত হয়েছি। অন্য কোথায়ও সিজার করলে ১৫-২০ হাজার টাকা খরচ হতো। কিন্তু হাসপাতালে ফ্রি সেবা পেয়েছি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান বলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এ স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক মান উন্নয়নের জন্য সকল ধরনের সহযোগিতা ও দিক নির্দেশনা দিয়েছেন বলেই দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ একটি মেজর অপারেশন ( সিজারিয়ান) করা সম্ভব হয়েছে। হাসপাতাল প্রতিষ্ঠার ৪০ বছর পর প্রথম সিজারে আমরা সফল হয়েছি। এ সফলতায় হাসপাতালের সব ডাক্তার ও নার্সরা সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, অপারেশন থিয়েটার থেকে প্রসূতিসহ নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানেই প্রসূতি এবং নবজাতককে সেবা দেয়া হচ্ছে।সিজারিয়ান অপারেশন অব্যাহত রাখার জন্য গাইনী কনসালটেন্ট পদায়ন দরকার।


ডি ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী