শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ PM

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০২:৫৫:৪৭ PM

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। যেখানে টস জিতে লঙ্কানরা ব্যাটিং বেছে নিয়েছে। ফলে সিরিজে দ্বিতীয়বারের মতো আগে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে।

সিরিজে ১-১ সমতা থাকায় পাল্লেকেল্লেতে আজ তৃতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজ জিতবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হাসান মাহমুদকে বসিয়ে তাসকিন আহমেদকে ফিরিয়েছে বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তকে নিয়ে যে শঙ্কা ছিল, সেটি কেটে গেছে। চোট পাওয়ায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ফিটনেস টেস্টে উতরে গেছেন এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশ অপরিবর্তিত।

এই ম্যাচ জিতলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের কোনো সিরিজ জেতার স্বাদ পাবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

১. তানজিদ হাসান

২. পারভেজ হোসেন

৩. নাজমুল হোসেন শান্ত

৪. শামীম হোসেন

৫. তৌহিদ হৃদয়

৬. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)

৭. জাকের আলি

৮. তানজিম হাসান

৯. তাসকিন আহমেদ

১০. তানভীর ইসলাম

১১. মোস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কা একাদশ:

১. নিশান মাদুশ্কা

২. পাথুম নিসাঙ্কা

৩. কুশল মেন্ডিস

৪. কামিন্দু মেন্ডিস

৫. চারিথ আসালাঙ্কা (অধিনায়ক)

৬. জেনিথ লিয়ানাগে

৭. দুনিথ ভেল্লালাগে

৮. ওয়ানিন্দু হাসারাঙ্গা

৯. মাহিশ থিকশানা

১০. দুশমন্থ চামিরা

১১. আসিথা ফার্নান্ডো

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক