ছাতকে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা ন: জরিমানা আদায়
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ PM

ছাতকে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা ন: জরিমানা আদায়

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৮:৫৭:৫০ PM

ছাতকে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অ ভি যা ন: জরিমানা আদায়

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে গাইনি চিকিৎসক সংকটকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রভাবশালী ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ছাতক ট্রাফিক পয়েন্টের ওই  নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। 

অভিযানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। নীপা  ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের  কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২-এর সেকশন ১৩(২) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে, সেজন্য প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। 

স্থানীয় সুত্রে জানা গেছে, ডা. ফাতেমাতুজ জোহরা সপ্তাহে তিনদিন নীপা ফার্মেসিতে রোগী দেখেন এবং এই  সময়ে অতিরিক্ত ফি আদায় করেন ও  রোগীদের জিম্মি করেই ওই ফার্মেসির নির্ধারিত ওষুধ কিনতে বাধ্য করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং সর্বোচ্চ জরিমানা করেছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক