দিরাইয়ে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির ম*রদেহ উ দ্ধা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ PM

দিরাইয়ে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির ম*রদেহ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ১০:৪৬:৪২ PM

দিরাইয়ে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির ম*রদেহ উ দ্ধা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দিরাইয়ে  বন্দ হাওর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারসংলগ্ন নতুন মির্জাপুর গ্রামের সামনের হাওর থেকে এ মরদেহটি ভাসতে দেখা যায়।

স্থানীয় লোকজন হাওরের পানিতে মরদেহটি ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে দিরাই থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখনো এলাকায় আছি। লাশের পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার করা হয়েছে। শুনছি, ইসলামপুর গ্রামের কয়েকজন তাঁকে চিনতে পেরেছেন। তাঁদের থানায় আসতে বলা হয়েছে।’

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক