জোড়া গোলে মেসির নতুন রেকর্ড
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ PM

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০১:২৩:১১ PM

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত


বয়সটাকে শুধু সংখ্যা বানিয়ে ৩৮ বছর বয়সেও ছুটে চলেছেন সেই তারুণ্যের বেগে। যেন থামার নাম নেই! লিওনেল মেসি আবারও ইতিহাস গড়লেন। মেজর লিগ সকারে (এমএলএস) টানা চার ম্যাচে জোড়া গোল করে অনন্য এক রেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএসে টানা চার ম্যাচে জোড়া গোলের রেকর্ড আর কারও নেই। সব মিলিয়ে গোল করেছেন টানা পাঁচ ম্যাচে।

একই সঙ্গে নিজের ক্যারিয়ারের এক অসাধারণ ব্যক্তিগত অর্জনও ছুঁয়েছেন মেসি। ওপেন প্লে বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন ফুটবল জাদুকর করেছেন নিজের ক্যারিয়ারের ১০০তম গোল। গত রাতে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে ২-১ গোলের জয়ে দলের দুটি গোলই করেছেন মেসি। এই ম্যাচ দিয়েই এমএলএসে টানা চারটি লিগ ম্যাচে একাধিক গোল করার প্রথম খেলোয়াড় হয়ে গেলেন তিনি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে একটি গোল করার পর শুরু হয় মেসির রেকর্ডের যাত্রা। তারপর মন্ট্রিয়ালের বিপক্ষে ২ গোল ও ১ অ্যাসিস্ট, ক্লাব বিশ্বকাপের আগে কলম্বাসের বিপক্ষে ২ গোল ও ২ অ্যাসিস্ট। ক্লাব বিশ্বকাপ শেষে আবার মন্ট্রিয়ালের বিপক্ষে ২ গোল ও ১ অ্যাসিস্ট এবং সবশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২ গোল।

এই পাঁচ ম্যাচে মেসির পরিসংখ্যান ৯ গোল ও ৪ অ্যাসিস্ট। নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ দূরপাল্লার শট—যা তাঁকে এনে দিয়েছে আরও একটি ব্যক্তিগত মাইলফলক। এটি ছিল ওপেন প্লে থেকে বক্সের বাইরে থেকে করা তাঁর ক্যারিয়ারের ১০০ তম গোল।

এই ‘লং রেঞ্জ মাস্টার’ তালিকায় মেসির অবস্থান এখন একেবারে চূড়ায়। তাঁর আশপাশেও নেই আর কেউ। ৭০ গোল করে দুই নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদি ফ্রি কিক গোলসহ ধরা হয়, তবে বক্সের বাইরে থেকে মেসির গোল সংখ্যা ১৬৮।

৫৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে মায়ামির ১৩টি শটের ৩টি ছিল লক্ষ্যে, যার ২টিই সফল। ২৭ মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। স্বাগতিকদের এক খেলোয়াড়ের হেড থেকে বক্সে বল পেয়ে হাফ ভলিতে গোলটি করেন তিনি। ৩৮ মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। এমএলএসে ১৫ ম্যাচে ১৪ গোল ও ১২ অ্যাসিস্ট মেসির।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক