দিরাইয়ে পুকুরে মিললো অ জ্ঞা ত ব্যক্তির লা শ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ PM

দিরাইয়ে পুকুরে মিললো অ জ্ঞা ত ব্যক্তির লা শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৫:৫৮:২৭ PM

দিরাইয়ে পুকুরে মিললো অ জ্ঞা ত ব্যক্তির লা শ

পতীকী ছবি


সুনামগঞ্জের দিরাই পৌর শহরের একটি পুকুর থেকে কাইয়ুম মিয়া (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই ব্যক্তি দুইদিন যাবত নিখোঁজ ছিলেন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ডা. রসেন্দ্র কুমার তালুকদারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পুকুরে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত কছির আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মানসিক ভারসাম্যহীন নিহতের পরিচয় পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন