মাধবপুরে এক বিষয়ে ফেল করায় আ ত্ম হ ত্যা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মাধবপুরে এক বিষয়ে ফেল করায় আ ত্ম হ ত্যা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৬:৫১:২৩ অপরাহ্ন

মাধবপুরে এক বিষয়ে ফেল করায় আ ত্ম হ ত্যা

পতীকী ছবি


এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় ফারজানা  আক্তার নামের এক  পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।ফলাফল প্রকাশের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয় ফারজানা।

ফারজানা নজরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে।সে মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে।

গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন জানান, 'বিষয়টি খুবই দুঃখজনক। সে কেন এমনভাবে আত্মহননের পথ বেছে নিল বুঝতে পারছি না।' তবে কোন বিষয়ে সুমাইয়া ফেল করেছে তা জানাতে পারেননি তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে ওসি তদন্ত সহ পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো  হয়েছে।প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার