সুনামগঞ্জে উদ্যোক্তা সম্মেলন করলো তিয়ানশী বাংলাদেশ কোম্পানী লিমিটেড
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সুনামগঞ্জে উদ্যোক্তা সম্মেলন করলো তিয়ানশী বাংলাদেশ কোম্পানী লিমিটেড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৭:৩৪:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জে উদ্যোক্তা সম্মেলন করলো তিয়ানশী বাংলাদেশ কোম্পানী লিমিটেড

ছবি : সংগৃহীত


“আমরা বিশ্বাস করি পরিবর্তনে আমরা বিশ্বাস করি সফলতায়” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে তিয়ানশী বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর উদ্যোগে এক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত এই  সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর গোল্ডেন লায়ন লিডার ও কান্ট্রি লেভেল ট্রেইনার  মোঃ পারভেজ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীর  ব্রোঞ্জলায়ন লিডার মোঃ আলম হোসাইন। কোম্পানীর এইট স্টার লিডার মোঃ আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ব্রোঞ্জলায়ন লিডার দীপঙ্কর দাস দ্বীপ,এইট স্টার লিডার মোস্তফা হোসেন,নাদিয়া বেগম, সেভেন স্টার লিডার মোছাঃ মান্না বেগম,সিক্স স্টার লিডার মোঃ সাইফুর রহমান ও মামুন হোসেন প্রমুখ।

ড্রিম টাচ উইনিং প্রসেস গ্রæপ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা কোম্পানীর বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। 

তারা বলেন,বাংলাদেশে বেকারত্ব দূর করাই হলো সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনে উপস্থিত জেলার বিভিন্ন টিমলিডারগন কোম্পানীকে কেন্দ্র করে তাদের কর্মতৎপরতা ও স্বনির্ভরতা অর্জনের বিভিন্ন বাস্তব কাহিনী স্বমহিমায় উপস্থাপন করেন।

উল্লেখ্য টিয়েন্স একটি চীনা বহুজাতিক এলএলএম কোম্পানী যা স্বাস্থ্যপণ্য,খাদ্য তালিকাগত সম্পূরক এবং চাইনিজ আকুপাংচার থেরাপি সরঞ্জাম তৈরী করে। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক