টানা ৫ বলে ৫ উইকেট! ইতিহাস গড়লেন ক্যাম্ফার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ PM

টানা ৫ বলে ৫ উইকেট! ইতিহাস গড়লেন ক্যাম্ফার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ০৫:০৫:৪৯ PM

টানা ৫ বলে ৫ উইকেট! ইতিহাস গড়লেন ক্যাম্ফার

ছবি : ফাইল ফটো


ইতিহাস গড়লেন আইরিশ পেস অলরাউন্ডার কুর্তিস ক্যাম্ফার। পেশাদার ক্রিকেটে প্রথম পুরুষ বোলার হিসেবে টানা ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি।

ক্রিকেট আয়ারল্যান্ডের ইন্টার-প্রোভিনসিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে এই রেকর্ড গড়েছেন ক্যাম্ফার। সবমিলিয়ে ২.৩ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট শিকার করেন এই পেসার।

মুনস্টার রেডসের অধিনায়ক ক্যাম্ফার তার দ্বিতীয় এবং তৃতীয় ওভারে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেন। একটা সময় ৫ উইকেটে ৮৭ রান ছিল নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের। ক্যাম্ফারের বিধ্বংসী বোলিংয়ে আর ১ রান যোগ করতেই অলআউট হয়ে যায় দলটি।

ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে ক্যাম্ফারের সুইংয়ে স্টাম্প হারান জারেড উইলসন। পরের বলে গ্রাহাম হুমেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই পেসার।

নিজের পরের ওভারের প্রথম বলেই হ্যাটট্রিক পূরণ করেন ক্যাম্ফার। তাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন অ্যান্ডি ম্যাকব্রিন। পরের বলে রবি মিলারকে উইকেটরক্ষকের ক্যাচ বানান ক্যাম্ফার। তার পরের বলে বোল্ড শেষ ব্যাটার জশ উইলসন।

এর আগে ৭ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ক্যাম্ফারের দল মুনস্টার। ব্যাট হাতেও দলের সেরা পারফরমার ছিলেন ক্যাম্ফার। ২৪ বলে ২ চার আর ৪ ছক্কায় তিনি করেন ৪৪ রান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক