জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নাম্বার রাইদার, স্বপ্ন চিকিৎসক হওয়ার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ PM

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নাম্বার রাইদার, স্বপ্ন চিকিৎসক হওয়ার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ০৯:৪৩:১৪ PM

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নাম্বার রাইদার, স্বপ্ন চিকিৎসক হওয়ার

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া আজ্ঞুম রাইদা চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার অর্জন করেছে।রাইদা পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১২১৩। সব বিষয়ে পেয়েছে এ প্লাস। সে শিক্ষক দম্পতি জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন ও আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মান্না বেগমের মেয়ে।ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে রাইদা। তার সাফল্যে পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়স্বজন ও এলাকাবাসী আনন্দে মিষ্টি বিতরণ করেছেন। বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা।

রাইদা জানায়, ‘আমি ডাক্তার হতে চাই। মানুষের সেবা করাই আমার স্বপ্ন।’ বাবা-মায়ের উৎসাহ ও নিয়মিত পড়াশোনাই তার সাফল্যের মূল চাবিকাঠি বলে জানায় সে।

রাইদার বাবা এম এ মতিন বলেন, ‘মেয়ের এমন ফলাফল আমাদের গর্বিত করেছে। আশা করি, সে সামনে আরও ভালো করবে।’বিদ্যালয় কর্তৃপক্ষও রাইদার এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন