সুনামগঞ্জে যৌথবাহিনীর অ ভি যা নে দেড় কোটির টাকার পণ‍্য জ ব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সুনামগঞ্জে যৌথবাহিনীর অ ভি যা নে দেড় কোটির টাকার পণ‍্য জ ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১২:০৪:০৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে যৌথবাহিনীর অ ভি যা নে দেড় কোটির টাকার পণ‍্য জ ব্দ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী হায়দারপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে হায়দারপুর বাজার এলাকার রাস্তার উপর থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

অভিযানে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৮ হাজার ৯৭৭ পিস কসমেটিকস পণ্য এবং ১৪ হাজার ৮৭২ পিস কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা বলে জানিয়েছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. কে. এম. জাকারিয়া কাদির।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রতিনিয়ত সীমান্তে চোরাচালান রোধে বিজিবি তৎপর রয়েছে। তবে এবারের অভিযানে জব্দকৃত পণ্যের ধরন ব্যতিক্রমী বলে তিনি উল্লেখ করেন।

লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, 'সাধারণত ভারত থেকে আনা চোরাই শাড়ি, লেহেঙ্গা, জিরা, ফুচকা ইত্যাদি পণ্য জব্দ করা হয়। কিন্তু এবার কুকুর ও বিড়ালের ওষুধসহ উন্নতমানের কসমেটিকস পণ্য জব্দ হয়েছে, যা অনেকটাই নতুন ধরনের চোরাচালানের ইঙ্গিত দেয়।'তিনি আরও বলেন, 'সীমান্ত এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা অবৈধ পণ্য আটকে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক