সুনামগঞ্জে বি*এসএফের গু*লিতে যুবক নি*হত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সুনামগঞ্জে বি*এসএফের গু*লিতে যুবক নি*হত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ০১:৩৪:৪২ অপরাহ্ন

সুনামগঞ্জে বি*এসএফের গু*লিতে যুবক নি*হত


সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর পুত্র।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শনিবার ভোররাতে শফিকুল ইসলামসহ ৬/৭ জনের একটি দল চোরাইপথে ভারত থেকে গরু আনতে যায়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএসএফ চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়লে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে সহযোগীরা শফিকুলকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক