দোয়ারাবাজারে বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আন্দো*লনের বি ক্ষো ভ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ PM

দোয়ারাবাজারে বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আন্দো*লনের বি ক্ষো ভ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ০৮:৫৩:০৫ PM

দোয়ারাবাজারে বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আন্দো*লনের বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যা ও দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা।

শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় দোয়ারাবাজার ভূমি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার দৃষ্টান্ত। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার প্রবণতা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমান সরকার এসব চাঁদাবাজি বন্ধে ব্যর্থ হয়েছে। এদের কঠোর হাতে দমন করতে না পারলে সরকারের উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা ।

এ সময় তারা বলেন,বিভিন্ন রাজনৈতিক দল চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না । তাদের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ট।  সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। এসময় ২৪ এর বাংলায় চাঁদাবাজদের থাই নাই স্লোগানে বিক্ষোভ মিছিলটি দোয়ারাবাজার থানা ও উপজেলা পরিষদ পদক্ষিণ করে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। 

এতে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এসার মিয়া,যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান। সিনিয়র সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসুদ, মুখ্য সংগঠক রাজিব আহমেদ,

মুখ্য পাত্র রুহুল আমিন রানা,  যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, তৌহিদ আহমদ, খলিলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, তারেক আহম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন