জগন্নাথপুর মহাসড়কের পাশে ময়লার ভাগাড়
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ PM

দুর্গন্ধে নাকাল জনজীবন

জগন্নাথপুর মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১১:০০:৩১ PM

জগন্নাথপুর মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে খোলা জায়গায় পৌরসভা কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে ময়লা ফেলছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দিনে অন্তত ৫০ হাজার মানুষ যাতায়াত করে এই সড়কে—তাদের সকলকেই পঁচা গন্ধ সয়ে চলতে হচ্ছে।

সরেজমিন শনিবার (১২ জুলাই)  ঘুরে দেখা গেছে, হবিবনগর এলাকায় সড়কের পাশেই ময়লার বিশাল স্তূপ। ময়লার দুর্গন্ধে নাক চেপে চলাচল করছেন পথচারীরা, জানালা-দরজা বন্ধ করে চলছে পরিবহন। সড়ক ঘেঁষে বসবাসরত এলাকাবাসী ও ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতে চরম স্বাস্থ্যঝুঁকিতে।

স্থানীয় বাসিন্দা ধীরেন্দ্র দাস বলেন, “ময়লার দুর্গন্ধে রাস্তায় চলাচল কষ্টকর হয়ে পড়েছে। পৌরসভা যদি একটু সচেতন হতো, তাহলে এ অবস্থায় পড়তে হতো না।

ফুটপাতের ভাসমান ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, “গন্ধে দোকানে দাঁড়ানো যায় না, ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত এ ভাগাড় সরিয়ে নেয়ার দাবি জানাচ্ছি। 

জানা গেছে, ২০০০ সালে পৌরসভা প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘদিন নলজুর নদীতে ময়লা ফেলার পর বর্তমানে সড়কের পাশে ফেলছে, যা নিয়েই এখন চরম বিরক্তি ও উদ্বেগ স্থানীয়দের মধ্যে।

জগন্নাথপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক বিপলেশ ভট্টাচার্য বলেন, “আমরা প্রতিদিন ব্লিচিং পাউডার দেই দুর্গন্ধ কমাতে, এক দিন পরপর গাড়িতে ময়লা সরানো হয়।

তবে এলাকাবাসীর দাবি, বাস্তবে ময়লা সঠিকভাবে সরানো হচ্ছে না, বরং তা জমে ভাগাড়ে রূপ নিয়েছে।

পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী বলেন, “ডাম্পিং স্টেশন নির্মাণে ৮-১০ কোটি টাকার প্রয়োজন। কিন্তু পৌরসভায় সে পরিমাণ বরাদ্দ নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিকাশ চন্দ্র রায় বলেন, “ময়লার দুর্গন্ধে বায়ুবাহিত রোগের জীবাণু ছড়াতে পারে। মাছির মাধ্যমে সংক্রামক রোগ ছড়ানোও অস্বাভাবিক নয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বরকত উল্লাহ বলেন, “এটি একটি জরুরি ইস্যু। বরাদ্দ পেলেই ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ শুরু হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন