টানা পাঁচ ম্যাচে জোড়া গোল মেসির
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ PM

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল মেসির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০১:৩৫:০৭ PM

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল মেসির

ছবি : সংগৃহীত


লিওনেল মেসি জোড়া গোল করবেন আর দল হারবে এমনটা হয়! এবারও হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নৈপুণ্যে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 

এ নিয়ে মেসি মেজর সকার লিগে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন। গত মে মাসে মন্ট্রিয়েলের বিপক্ষে এই কীর্তি শুরু তার। এরপর কলম্বাস, মন্ট্রিয়েল, নিউ ইংল্যান্ড ও ন্যাশভিলের বিপক্ষে করলেন জোড়া গোল। তার মধ্যে মন্ট্রিয়েলের বিপক্ষে দুইবার জোড়া গোল করেছেন ৩৮ দিনের ব্যবধানে।

এমএলএসের মাঝপথে মেসি মায়ামির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চারটি ম্যাচ খেলেছেন। তবে করতে পারেন মাত্র এক গোল, গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে। 

বাংলাদেশ সময় রবিবার ভোরে ন্যাশভিলের বিপক্ষে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ১৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয় গোলটি করেন ৬২ মিনিটে, প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে। তার আগে ৪৯ মিনিটে সমতায় ফিরেছিল ন্যাশভিল। 

এ নিয়ে মায়ামি টানা পাঁচ ম্যাচ জিতল এমএলএসে। সেই সঙ্গে সাপোর্টার্স শিল্ডে পঞ্চম স্থানে উঠে এসেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। গত মৌসুমে প্রথমবার এই শিরোপা জিতেছিল মায়ামি। 

এ নিয়ে মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৬৬ ম্যাচে ৫৫। তার মধ্যে এ মৌসুমের এমএলএসে ১৬ ম্যাচে করলেন ১৬ গোল। ২১ ম্যাচে সমান গোল করেছেন ন্যাশভিলের স্যাম সারিজ। এমএলএসের এই মৌসুমে সর্বোচ্চ গোলে শীর্ষে আছেন এ দুজন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক