ছাতকের কুচবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ছাতকের কুচবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০৮:০৫:৩৪ অপরাহ্ন

ছাতকের কুচবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ছবি: নিজস্ব


শিক্ষার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইসলামপুর ইউনিয়নের উদ্যোগে কুচবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রায় শতকরা ৮০ ভাগ অভিভাবক ও এলাকার মুরব্বিয়ানে কেরাম কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 আজ ১৩ জুলাই কুচবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সদস্য নাজমুল হাসান জুয়েল এর পরিচালনায় মাওলানা এমদাদুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জান্নাতুল নাহার শিপা। স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য ও গনেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহিদ হাসান রুহেল, হাজী মোশাররফ হোসেন, ইঞ্জি: ইব্রাহীম সাদেক, আবু তাহের।

মুরব্বিয়ানের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল কাবির,মাশুক মিয়া।

এসময় উপস্থিত ছিলেন হাজী বদরুল ইসলাম,মোঃ জুয়েল, আব্দুর রাজ্জাক, শহীদুল ইসলাম, সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ আলী, রুহুল আমিন, রুকন উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক