সুনামগঞ্জে মৃ ত ভেবে যুবককে খালে ফেলে দিল দূ র্বৃ ত্ত রা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ AM

সুনামগঞ্জে মৃ ত ভেবে যুবককে খালে ফেলে দিল দূ র্বৃ ত্ত রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ১১:৩৪:৪৮ PM

সুনামগঞ্জে মৃ ত ভেবে যুবককে খালে ফেলে দিল দূ র্বৃ ত্ত রা

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে ফয়জুল হক নামে এক যুবককে মারধর করে মৃত ভেবে তাকে পার্শ্ববর্তী খালে ফেলে যায় দুবৃত্তরা। স্থানীয়রা পরবর্তীতে তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শনিবার (১২ জুলাই) সন্ধারাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের হাতির ভাঙা এলাকায় ঘটনা ঘটে ।

আহত ফয়জুল হক ওই গ্রামের মকদ্দুছ আলীর ছেলে। এ ঘটনায় রবিবার (১৩ জুলাই) প্রতিপক্ষ একই গ্রামের মৃত নূর উল্লার ছেলে কমরু মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা রুজু করা হয়েছে।

আহতের পরিবার ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, একই গ্রামের কমরু মিয়ার পুত্র আনর মিয়া। ইসলাম উদ্দিন ও সিরাজ মিয়ার সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল ফয়জুল হকের পরিবারের। গেল মাস কয়েক আগেও দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হন। এ নিয়ে থানায় মামলা চলমান থাকলেও ফয়জুল হকসহ তার পরিবারের সদস্যদের নিজ বাড়িতে উঠতে দেয়নি প্রতিপক্ষ। দীর্ঘদিন বাহিরে থাকার পর ধৈর্যের বাঁধ ভেঙে শনিবার (১২ জুলাই) বিকালে নিজ বাড়িতে উঠেন ফয়জুল হক। ওইদিন সন্ধ্যার পর কাজ সেরে স্থানীয় হাট থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় হাতির ভাঙা এলাকায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ কমরু মিয়ার ছেলেরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পরে ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে আসার ভয়ে আহত ফয়জুল হককে মৃত ভেবে তাকে পার্শ্ববর্তী হাতির ভাঙা খালের পানিতে ফেলে সিটকে পড়ে দুর্বৃত্তরা ।

আহতের ভাই আবুল হোসেন জানান, ‘কমরু মিয়ার ছেলেরা পূর্ববিরোধের জেরে নিজ বসতঘরে তাদেরকে থাকতে দিচ্ছেন না কয়েক মাস ধরে। এমনকি বাড়িতে থাকার চেষ্টা করলে ঘরে আগুন ধরিয়ে বা যেকোনোভাবে প্রাণে মারবে সবাইকে। প্রভাবশালী বিধায় বাড়ি থেকে বেরিয়ে নিরাপদে কোথায়ও যেতে পারবেনা কেউ। গেলে  ফয়জুল হকসহ গোটা পরিবারকে প্রাণে মারার এমন হুমকিতে ভয়ে কেউই বাড়িতে আসেনি। তবে দীর্ঘদিন পর গত শনিবার বাড়ি আসামাত্রই এমন লোমহর্ষক ঘটনা ঘটায় প্রতিপক্ষের লোকজন।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন