বাংলাদেশকে হারাবে ভারত, আগেই বলে দিলেন বীরেন্দর শেবাগ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৯ AM

বাংলাদেশকে হারাবে ভারত, আগেই বলে দিলেন বীরেন্দর শেবাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৩ ০৯:৫৩:৩৭ AM

বাংলাদেশকে হারাবে ভারত, আগেই বলে দিলেন বীরেন্দর শেবাগ

ছবি: নিজস্ব


এবারের বিশ্বকাপে স্বাগতিক ভারত তিন ম্যাচে খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে। ফলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে। তবে সেরা চার দলের মধ্যে থাকতে হলে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্য থেকে অন্তত দুটি ম্যাচে জিততে হবে, এমনটাই মনে করেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন বাংলাদেশ, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে ভারত জয় পাবে তা এক প্রকার নিশ্চিত তিনি। এমনটা হলে ভারত সেরা দুইয়ে থেকে সেমিফাইনালে যাবে বলে মত শেবাগের।

তিনি বলেন, 'আরও দুই ম্যাচ জিতে সবার উপরে যাওয়ার সুযোগ আছে। নিউজিল্যান্ড আছে সাউথ আফ্রিকা আছে ইংল্যান্ডে তাদের বিপক্ষে দুটি ম্যাচে জিতে গেলে আমরা সবার উপরেই থাকব। বাকি দলগুলোকে তো আমরা হারাবই। বাংলাদেশ, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে তো আমরা হারিয়েই দেব। যদি এই তিন ম্যাচের মধ্যে দুটি জেতে ভারত তাহলেই এক বা দুই নম্বরে থেকে শেষ করবে।'

তিন ম্যাচে তিন জয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। সমান তিন ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ডও। তবে রান রেটের হিসেবে পিছিয়ে থেকে দুই নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের দল।  অন্যদিকে সাউথ আফ্রিকা ২ ম্যাচে দুটিতে জিতে তিন নম্বরে আছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা