জগন্নাথপুরে বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন ছেলে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুরে বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন ছেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ০১:০১:৪৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন ছেলে

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাবার শখ ছিল বড় ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। সেই শখ পূরণে হেলিকপ্টারে চড়েই বিয়ে করলেন তাঁর প্রবাসী ছেলে।

রোববার (১৫ অক্টোবর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমানের বড় ছেলে শাহিনুর রহমান হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের আবদুস ছবুরের মেয়ে নিশাত তাসলিমকে।

সিলেট মহানগরের একটি অভিজাত কনভেনশন হলে নব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হেলিকপ্টারে বিয়ের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।

বরের চাচা আজমল হোসেন মিটু জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহিনুর সবার বড়। তারা লন্ডন প্রবাসী। তার বাবার শখ ছিল বড় ছেলের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখবেন। তাই এমন আয়োজন।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী