বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৪ PM

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০১:১৯:৪০ PM

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন

ছবি : সংগৃহীত


শ্রীলঙ্কা থেকে ঐতিহাসিক সাফল্য নিয়ে ফিরেই নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। সামনে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের ট্রফি শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে উন্মোচন করেন দুই দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আঘা।

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সফরের দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। সেদিক থেকে স্কোয়াডে কোনো পরিবর্তন নেই। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই মিরপুরে খেলতে নামবে বাংলাদেশ।

সিরিজে বাংলাদেশ দলের বড় ইতিবাচক দিক ছিল ব্যাটিংয়ে উন্নতি। দুই ওপেনার ভালো শুরু এনে দিয়েছেন, আর তিন নম্বরে ব্যাট করা লিটন দাস ছিলেন দুর্দান্ত ফর্মে। বোলাররাও রেখেছেন দারুণ অবদান।

এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার