মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির বড় জয়
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৪ PM

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ০১:১৮:০৯ PM

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির বড় জয়

ছবি : সংগৃহীত


সিনসিনাটির বিপক্ষে বড় ব্যবধানে হারের হতাশা পেছনে ফেলে নিউইয়র্ক রেড বুলসের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি। আর এই জয়ে সবচেয়ে বড় অবদান লিওনেল মেসির। নিজে করলেন জোড়া গোল, দিলেন একটি অ্যাসিস্ট—সব মিলিয়ে দুর্দান্ত এক রাত কাটালেন আর্জেন্টাইন মহাতারকা।

মেজর লিগ সকারের ম্যাচটির শুরুতে পিছিয়ে পড়লেও মেসির অ্যাসিস্ট থেকে গোল করে সমতা ফেরান জর্দি আলবা। বাম দিক থেকে বক্সে ঢুকে মেসির পাস পেয়ে নিখুঁতভাবে বল জালে পাঠান সাবেক বার্সা সতীর্থ।

তৃতীয় গোলের পর মেসি নিজেই নাম লেখান গোলদাতাদের তালিকায়। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে একদম সামনে চলে যান গোলকিপার কার্লোস কোরোনেলের। তাকে কাটিয়ে বাঁ পায়ের মোলায়েম শটে গোল করে ব্যবধান বাড়ান।

তবে সেরা মুহূর্তটা ছিল তার পরেই। সতীর্থ লুইস সুয়ারেসের বাম দিক থেকে বাড়ানো ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে চোখ ধাঁধানো এক ভলিতে বল পাঠান জালে। স্কোরলাইন দাঁড়ায় ৫-১।

এই জোড়া গোলের মাধ্যমে মেসি নিজের শেষ সাত ম্যাচের মধ্যে ষষ্ঠবারের মতো জোড়া গোল করলেন। মোট ১৮ গোল নিয়ে এখন তিনি এমএলএসের শীর্ষ গোলদাতা, পেছনে ফেলেছেন ১৭ গোল করা স্যাম সারিজকে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার