মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ০৯:৩৭:২৬ অপরাহ্ন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা কমিটি গঠন

ছবি: নিজস্ব


ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” হবিগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) হবিগঞ্জ জেলার ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা কে. এম. মিনহাজ উদ্দিন।

মাওলানা আবু তৈয়্যব মোজাহিদীর সভাপতিত্বে ও মাওলানা তাফাজ্জুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওঃ কে. এম. নজমুল হক নছিব, সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওঃ নওফল আহমদ।

বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ফায়যুল কারীম, মাওলানা আবু নাছের খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাহিদ আহমেদ মানিক, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মাওলানা সৈয়দ আহমদ, মাওলানা আব্দুর রশীদ সিলেট, নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ফিরোজ আহমেদ, বানিয়াচং উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, সদর উপজেলা সভাপতি মাওলানা দিদার আলী, বাহুবল উপজেলা সভাপতি মাওলানা শামসুল হক, লাখাই উপজেলা সভাপতি মাওলানা মহিবুর রহমান, চুনারুঘাট উপজেলা সভাপতি ক্বারী আঃ নূর, আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি  মাওলানা তারিফ বিন শামস, বানিয়াচং উপজেলা সাধারণত সম্পাদক হাফিজ শিব্বির আহমদ আরজু, মাধবপুর উপজেলা সাধারণত সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মাওলানা শামসুদ্দিন, মাওলানা ছালিকুর রহমান, মাওলানা ইউনূস আলী, মাওলানা আমিনুল হক, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আব্দুল গনি, মাওলানা ফাহিম আহমেদ, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী-কে সভাপতি মাওলানা তাফাজ্জুল হক-কে সাধারণ সম্পাদক ও মাওলানা মোজাহিদ আহমদ মানিক-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার