তাহিরপুরে ২৯ টি মন্ডপে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত কারিগরেরা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

তাহিরপুরে ২৯ টি মন্ডপে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত কারিগরেরা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ১০:২৫:০৬ পূর্বাহ্ন

তাহিরপুরে ২৯ টি মন্ডপে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত কারিগরেরা

ছবি: নিজস্ব


আর মাত্র চার দিন বাকি হিন্দু সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী দুর্গাপূজা। এই দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিবছরই জমজমাট ভাবে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করা হয়ে থাকে।

এবছর তাহিরপুরে  প্রতিমা তৈরি হচ্ছে ২৯ টি মন্ডপে, পূজাকে সামনে রেখে দিন-রাত কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। স্থানীয় পর্যায়ে প্রতিমা তৈরির কারিগর কম থাকায় প্রতিবছরে বাইরের জেলা থেকে কারিগর এসে এখানে মন্ডপের কাজ করে থাকেন।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও  বিশিষ্ট ব্যাবসায়ী মিলন তালুকদার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা জাঁকজমকপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পুজা উদযাপন করবো, ইতিমধ্যে উপজেলার অধিকাংশ প্রতিমা তৈরীর কাজ প্রায় সমাপ্তির দিকে, কিছু কিছু কাজ বাকি আছে তাও শেষের দিকে।সকলে মিলে মা দুর্গার কাছে আমরা আশীর্বাদ করি আগামীর বাংলাদেশের প্রতিটি নাগরীক যেন ভালো থাকে।

পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গনেশ তালুকদার বলেন, উপজেলার ২৯ টি মন্ডপে প্রতিমা তৈরীর কাজে ব্যাস্ত কারিগররা তারা দিন রাত পরিশ্রম করে প্রতিমা কাজের শেষ দিকে, এখন কিছু কিছু প্রতিমাতে রঙ্গের কাজ চলছে আশা করছি সবকিছু নির্ধারিত সময়ের আগে শেষ হবে,আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি ভালো আছে।সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। 

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিমউদ্দীন বলেন, কিছুদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব শারদীয় দুর্গা পুজা উদযাপন হবে, পুজাকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে, প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা মোতায়ন থাকবে,যে কোন বিষয় আইনশৃঙ্খলা বাহিনিকে অবগত করার জন্য সবাইকে অনুরোধ জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী