হবিগঞ্জে ‘ম দ’ খেয়ে মৃ ত্যু র ঘটনায় তদন্ত শুরু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জে ‘ম দ’ খেয়ে মৃ ত্যু র ঘটনায় তদন্ত শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ০৫:৪৫:৩৬ অপরাহ্ন

হবিগঞ্জে ‘ম দ’ খেয়ে মৃ ত্যু র ঘটনায় তদন্ত শুরু

পতীকী ছবি


হবিগঞ্জে বাংলা মদপান করে চারজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পাপিয়া আক্তারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ১৬ ও ১৭ জুলাই হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন চার ব্যক্তি। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ইতোমধ্যে তাদের সৎকার সম্পন্ন হয়েছে। তারা হলেন- শহরের চৌধুরী বাজারের চা দোকান কর্মচারী অপু দাস, ট্রাফিক পয়েন্ট এলাকার সেলুন ব্যবসায়ী রতন শীল, স্থানীয় চা-স্টল ব্যবসায়ী নিকুঞ্জ এবং উমেদনগর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর।

দাবি করা হচ্ছে, মদ্যপান করা ওই চার ব্যক্তি চৌধুরীবাজার সংলগ্ন সুইপার কলোনি থেকে চোলাই মদ কিনে পান করেছিলেন। পরে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার।

কমিটির অন্য সদস্যরা হলেন-  অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী, সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মিহির কান্তি অধিকারী, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী।

আগামী ২৩ জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জের এডিএম পাপিয়া আক্তার বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে ১৬ ও ১৭ জুলাই চোলাই মদ পান করে চার ব্যক্তি মারা গেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতেই সভাটি আহ্বান করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার