ভুয়া আইডি “রেহানা আক্তার রেহানা” নামে ফেসবুক ব্যবহারকারী গ্রেফ*তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ভুয়া আইডি “রেহানা আক্তার রেহানা” নামে ফেসবুক ব্যবহারকারী গ্রেফ*তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ০৬:৪৮:১৪ অপরাহ্ন

ভুয়া আইডি “রেহানা আক্তার রেহানা” নামে ফেসবুক ব্যবহারকারী গ্রেফ*তার

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে “রেহানা আক্তার রেহানা” নামে দীর্ঘদিন ধরে পরিচালিত একটি ভুয়া ফেসবুক আইডির আড়ালে থাকা সাইফুল ইসলাম (২৭) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন।

সোমবার (২১ জুলাই) রাতে মাধবপুর থানার এসআই নাজমুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আজব আলীর পুত্র। অভিযোগ রয়েছে, সে বিভিন্ন সময় রাজনৈতিক ও  সামাজিক ব্যক্তিবর্গের ব্যক্তিগত চরিত্র হননের উদ্দেশ্যে পোস্ট করে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতেন। পুলিশ সূত্রে জানা যায়, "ফেসবুকে নারী পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই যুবক নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য, গুজব ও মানহানিকর পোস্ট ছড়িয়ে আসছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়েছে।" এদিকে ভুয়া আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট ছড়ানো এই যুবকের গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তারা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকারীদের বিরুদ্ধে এই ধরপাকড় একটি বড় ধরনের বার্তা দেবে। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মো: কবির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার