জগন্নাথপুরে চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

জগন্নাথপুরে চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ১২:১০:৪১ অপরাহ্ন

জগন্নাথপুরে চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই ভিশন সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে  উপজেলাবাসীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভার্চুয়ালে এ কার্যক্রমের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্ধোধনী দিনে প্রথম বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। ওই দিন বিনামূল্যে ১৫ জনকে এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, এখন থেকে জগন্নাথপুরবাসী হাসপাতালে এসে খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এখানে চক্ষু বিষয়ে প্রশিক্ষিত সিনিয়র স্টাফ নার্সদের সহায়তায় ইন্টারনেট ও অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বেইজ সেন্টারে অবস্থানরত চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে অনলাইনে ভিডিও কনসালটেশনের মাধ্যমে উন্নত চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

নার্স ও রোগীর সঙ্গে ভিডিও কনসালটেশনের মাধ্যমে ই-সাইন যুক্ত ব্যবস্থাপত্র কমিউনিটি ভিশন সেন্টারে অনলাইনে পাঠাবেন এবং বেইজ হাসপাতাল থেকে ব্যবস্থাপত্রের প্রিন্টকপি অনুযায়ী সিনিয়র স্টাফ নার্স রোগীকে বিনামূল্যে ওষুধ ও পাওয়ার চশমা দেবেন। এছাড়াও জগন্নাথপুর হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চোখের ছানি-নালী অপারেশন সহ বিভিন্ন উন্নতমানের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।

অন্যদিকে, জগন্নাথপুর হাসপাতালে দন্ত (দাঁত) রোগের চিকিৎসার জন্য একটি অত্যাধুনিক ডেন্টাল চেয়ার স্হাপন করা হয়েছে। যা আউটডোরের ১১০ নং কক্ষে স্হাপন করা হয়েছে। এখন থেকে প্রতিদিন (সরকারি ছুটির দিন ব্যতিত) একজন দক্ষ ডেন্টাল সার্জনের মাধ্যমে দাঁতের চিকিৎসা করানো যাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী