টস জিতে ফিল্ডিং বাংলাদেশ, সামনে ইতিহাস গড়ার সুযোগ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ PM

টস জিতে ফিল্ডিং বাংলাদেশ, সামনে ইতিহাস গড়ার সুযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ০৬:৫৫:০৪ PM

টস জিতে ফিল্ডিং বাংলাদেশ, সামনে ইতিহাস গড়ার সুযোগ

ফাইল ফটো


তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দু’দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলেও এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মো. সাইফুদ্দিন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: সালমান আলি আগা (অধিনায়ক), সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, হুসেইন তালাত, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এই ম্যাচ জিতলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার