জৈন্তাপুরে যুবকের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার করেছে পু*লিশ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:০০ AM

জৈন্তাপুরে যুবকের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার করেছে পু*লিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৩:৪৫:৪০ PM

জৈন্তাপুরে যুবকের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার করেছে পু*লিশ

পতীকী ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগা ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম সোহাগ মিয়া (২২)। সে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিরাইমারা হাওড় (গড়েরপার) গ্রামের মৃত চুন্নু মিয়ার পুত্র। পেশায় সে একজন ইজিবাইক চালক এবং ব্যাক্তিগত জীবনে সে অবিবাহিত। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫শে জুলাই) সকাল ১০:০০ ঘটিকায় সোহাগের নিজ কক্ষে সিলিংফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে প্রাপ্ত আলামতের ভিত্তিতে পুলিশের ধারণা সে কোন কারণে আত্মহত্যা করে থাকতে পারে এবং রাত ১২:৩০ ঘটিকা হতে সকাল ৯:০০ ঘটিকা এর মধ্যে কোন এক সময় এই ঘটনা।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে মরদেহের আলামত দেখে বুঝা যাচ্ছে এটি আত্মহত্যা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সম্মতিক্রমে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা