জগন্নাথপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৩ PM

জগন্নাথপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৬ ০৩:৩৬:৩৭ PM

জগন্নাথপুরে  ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার জামাত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে মুসল্লীদের ঢল নামে।

জামাত শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও ঈদের আনন্দে কোনো ভাটা পড়েনি। ফজরের নামাজের পর বৃষ্টি হলেও ঈদের জামাতের সময় বৃষ্টি না হওয়ায় স্বস্তিতে নামাজ আদায় করেন মুসল্লীরা। তবে পরে কোরবানির সময় বৃষ্টি শুরু হওয়ায় কোরবানির কাজে নিয়োজিত লোকজনকে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।’ তিনি জগন্নাথপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাও জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান